রাশিয়ার কয়েকটি আঞ্চলিক নির্বাচন কাল রবিবার অনুষ্ঠিত হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় পর্যবেক্ষক সংস্থা রস্কোমনাদজর জানিয়েছে, ফেসবুক ও গুগলে নির্বাচনী প্রচারণা চালানো বা বিজ্ঞাপন প্রচার করা যাবে না। রাশিয়ার আইনের সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ নয়। সংস্থাটি জানিয়েছে, আঞ্চলিক নির্বাচনে কিংবা দেশের সার্বভৌমত্বের বিষয়ে কাউকে হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না। -রয়টার্স
