সাভার দক্ষিণপাড়ার বাসিন্দা অর্পিতা দাস নামের ৭ বছরের ফুটফুটে একটি শিশুর শরীরে ফুটন্ত গরম পানি পড়ে সারা দেহ ঝলসে গেছে। সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের রেড ইউনিটে ভর্তি রয়েছে। তার চিকিত্সায় সাহায্যের প্রয়োজন। তার হতদরিদ্র পিতা নিবাস মনি দাসের পক্ষে মেয়ের চিকিত্সার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তার চিকিত্সার জন্য পরিবারের পক্ষ থেকে সমাজের হূদয়বানদের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ তাইজুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সাভার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বিকাশ ও ফোন নাম্বার- ০১৭১১৭০৪৮১৫।
