নকল ওষুধ বিক্রির দায়ে উজিরপুরে একজনের দণ্ড

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:২৩

বরিশাল অফিস

উজিরপুরে নকল ওষুধ বিক্রির দায়ে রাজেন কবিরাজ নামে একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত রাজেন কবিরাজ মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চরদৌলতখান গ্রামের বিরেন কবিরাজের ছেলে।

রাজেন কবিরাজ উজিরপুর বন্দরের মির্জা মেডিক্যাল হলে নামি-দামি কোম্পানির ওষুধ বিক্রি করতে এসে স্থানীয়দের হাতে আটক হয়। পরে আটক রাজেনের সঙ্গে থাকা ওষুধগুলোকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার নকল বলে অভিহিত করেন।