বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সুধীর বরণ মাঝি, শিক্ষক
হাইমচর সরকারি মহাবিদ্যালয় ,চাঁদপুর
১। মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতায় স্থানান্তরিত করা হয় কেন? (ক) শেখ মুজিবুর রহমানের নির্দেশে
(খ) পাক বাহিনীর হামলা থেকে রক্ষা পেতে (গ) ভারত সরকারের আমন্ত্রণে
(ঘ) সোভিয়েত ইউনিয়নের পরামর্শে ।
২। অপরাজেয় বাংলা মূর্ত প্রতীক- (i) বাঙালির প্রতিবাদী মনোভাব (ii) মুক্তিযোদ্ধাদের লড়াকু চেতনার (iii) শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতি । (ক) i ও ii (খ) iও iii (গ)iiও iii (ঘ) i,ii ও iii। নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও ঃ পলাশ বঙ্গবন্ধু স্টেডিয়ামে গিয়েছিল ফুটবল খেলা দেখতে। সেখানে বঙ্গবন্ধুর বিশাল ছবি তাকে স্বাধীনতাযুদ্ধের কথা এবং বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের কথা মনে করিয়ে দেয়। ৩। আলোচ্য মহান নেতা জীবনের ১২ বছর কোথায় কাটিয়েছেন ? (ক) কারাগারে (খ) পাকিস্তানে
(গ) বিদেশে (ঘ) ক্যান্টনমেন্টে। ৪। উক্ত নেতার বিশেষ অবদান ছিল- (i) ভাষা আন্দোলনে (ii) ৬ দফা আন্দোলনে
(iii) ৬৯’র গণঅভ্যুত্থাণ। (ক) i ও ii (খ) ii ও iii (গ)i ও iii (ঘ) i,ii ও iii। ৫। বাংলাদেশ শত্রুর দখলমুক্ত হয় কখন ? (ক) ১৪ ডিসেম্বর ১৯৭১ (খ) ১৫ ডিসেম্বর ১৯৭১
(গ) ১৬ ডিসেম্বর ১৯৭১ (ঘ) ১৭ ডিসেম্বর ১৯৭১। ৬। বঙ্গবন্ধুর ঘোষণাপত্র কিভাবে পাঠিয়ে দেওয়া হয় ? (ক) ওয়্যারলেস যোগে (খ) পত্র যোগে
(গ) মাইক যোগে (ঘ) মোবাইল যোগে
৭ । মুজিবনগর সরকারের নিয়োগ দেওয়া বিশেষ দূত হিসেবে কোন নামটি অধিক যুক্তিযুক্ত? (ক) বিচারপতি সাহাবুদ্দীন
(খ) বিচারপতি হাবিবুর রহমান (গ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
(ঘ) বিচারপতি লতিফুর রহমান। ৮। মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী প্রথম সংগঠন কোনটি ? (ক) শান্তি কমিটি (খ) আল-বদর
(গ) আল-শামস (ঘ) রাজাকার। ৯। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন ?
(ক) তাজউদ্দীন আহমেদ (খ) মনসুর আলী
(গ) মনি সিং (ঘ) সৈয়দ নজরুল ইসলাম। নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুনীল পাক বাহিনীর পৈশাচিক আক্রমণ দেখেছেন তার বিশ্ববিদ্যালয়ে। অনেক শিক্ষক,বন্ধুকে হারিয়েছেন তিনি । ১০। উদ্দীপকে আলোচিত পাক বাহিনীর পৈশাচিকতা সমর্থন করে কোনটি ? (ক) গণহত্যা (খ) অসাম্প্রদায়িক রাজনীতি
(গ) পাকিস্তানের সঠিক সিদ্ধান্ত (ঘ) নৈতিককাজ।
১১। উদ্দীপকের আলোচিত ঘটনার বিশ্লেষণ করলে পাওয়া যায়- (i) পাকবাহিনীর রোষানলে ঢাকা বিশ্ববিদ্যালয়
(ii) পাকবাহিনীর ঘাঁটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (iii) অসাম্প্রদায়িক রাজনীতির বিস্তৃতি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। (ক) i (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii। ১২। ১৭ মার্চ নীল নকশা তৈরি করেন-
(i) টিক্কা খান (ii) রাও ফরমান আলী (iii) নিয়াজী। (ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i,ii ও iii। ১৩। পাকবাহিনীর রোষানলে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার যৌক্তিক কারণ কোনটি ?
(ক) সরকার বিরোধী আন্দোলন (খ) নেতিবাচক মনোভাব (গ) পাকবাহিনীকে সমর্থন (ঘ) িবরোধী দলকে সমর্থন। ১৪। মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল কেমন ?
(ক) হতাশাজনক (খ) আশঙ্কাজনক
(গ) প্রশ্নবিদ্ধ (ঘ) গৌরবোজ্জ্বল। ১৫। জাতিসংঘে পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তাবের ভেটোদানকারী রাষ্ট্র কোনটি ?
(ক) রাশিয়া (খ) চীন (গ) ফ্রান্স (ঘ) যুক্তরাজ্য।
১৬। পশ্চিম পাকিস্তানের সেনবাহিনীকে সহায়তা করছে-
(i) শান্তি কমিটি (ii) রাজাকার (iii) আল-বদর।
নিচের কোনটি সঠিক
(ক) i ও ii(খ) ii ও iii (গ)i ও iii (ঘ) i,ii ও iii ।
১ (খ), ২ (ক), ৩ (ক), ৪ (ঘ), ৫ (গ), ৬ (ক), ৭ (গ), ৮ (ক), ৯ (ঘ), ১০ (ক), ১১ (খ), ১২ (খ), ১৩ (ক), ১৪ (ঘ), ১৫ (ক), ১৬ (ঘ)
