আজকের চেষ্টা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৮

প্রাথমিক শিক্ষা সমাপনীর সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ইচ্ছা থাকিলে উপায় হয় সংগে চেষ্টাও যুক্ত করতে হয়। ক্রমেই পরীক্ষা নিকটে আসছে। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায় পড়তে বস। একটু একটু করে জানো আনন্দ পাবে।

সংক্ষিপ্ত প্রশ্ন

১. বাস্তুসংস্থান কী?

২. তোমাদের পুকুরে মাছ ছাড়াও কী কী প্রাণী বাস করে?

৩. তোমার বাগানে কোন কোন প্রাণী উদ্ভিদের পরাগায়ন ঘটাতে সাহায্য করে?

৪. তোমাদের সুস্থভাবে জীবনযাপনের জন্য কী কী প্রয়োজন হয়?

৫. খাদ্যজাল কী?        

৬. খাদ্য শৃঙ্খলের দুইটি উদাহরণ লেখ।            

৭. পরিবেশের উপাদানগুলো কয়ভাগে বিভক্ত? কী কী?

৮. তোমার বাগানের গাছগুলো খাদ্য তৈরির সময় কোন উপাদানটি বায়ু থেকে গ্রহণ করে?

৯. খাদ্যজাল কীভাবে তৈরি হয়? খাদ্যজালের প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু হয় কী থেকে?

১০. প্রাণীর শ্বাস গ্রহণে উদ্ভিদ কীভাবে সাহায্য করে?

১১. সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণ কী বলে তুমি মনে করো?          

১২. মাটি ও পানি উভয়কে দূষিত করে এমন দুটি জিনিসের নাম লেখ।

১৩.বায়ু দূষণ কাকে বলে? মাটি দূষণের ফলে জমির কী নষ্ট হয়?

১৪ .পরিবেশ সংরক্ষণ কী? পরিবেশ সংরক্ষণের একটি উপায় লেখ।       

১৫.পায়ে হেঁটে বা সাইকেলে চলাচলের মাধ্যমে আমরা পরিবেশে কীরূপ ভূমিকা রাখতে পারি?