তারেক আহমেদ তুহিন
v রিমোটের ব্যাটারি নষ্ট হয়ে গেলে ব্যাটারি চেঞ্জ করা দরকার। কিন্তু আমরা ব্যাটারি চেঞ্জ না করে, রিমোটকে থাপ্পড়, চটকনা দিয়া ঠিক করে ফেলি। এইভাবে রিমোটকে রোজ থাপড়াইতে থাপড়াইতে ভেঙে খানখান করি তারপর আবার আমরা নতুন রিমোট কিনি। তবুও ব্যাটারি চেঞ্জ করি না!
v ময়লা, আবর্জনা যেখানে-সেখানে না ফেলে ডাস্টবিনে ফেলা উচিত। কিন্তু আমরা ডাস্টবিনটাকেই চুরি করে মটমটিয়ে, কটকটি কিনে খাই! আসলে এতে আমাদের কোনো দোষ নেই। আমরা আসলে এটাকে দেশের সম্পদ না ভেবে নিজেদের সম্পদ ভাবি, এই যা!
v রাস্তা পারাপার এর সময় ওভারব্রিজ ব্যবহার করা জরুরি। কিন্তু আমরা হাইওয়ে রোডের ওপর দিয়ে এমনভাবে দৌড় দিই, যেন দিন কয়েক বাদে উসাইন বোল্টের সাথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আর তার প্রাথমিক প্রস্তুতি চলতেছে সড়কে!
v ডাকবক্স দেওয়া হয়েছে প্রেমিকা, পাওনাদার, বন্ধু এবং শত্রুসহ সকল টাইপ মানুষদের নিকট চিঠি পাঠানোর জন্য। আমরা ডাকবক্সে চিঠি না ঢেলে ময়লা, আবর্জনা ঢালি! অথচ ময়লা ফেলার জন্য ডাস্টবিন আছে।
v জ্যাম লাগলে ড্রাইভারদের উচিত যাত্রীদের মতো করে আরামসে একটা ঘুম দেওয়া। ফেসবুকিং করা, বসে বসে ফোনে নাটক সিনেমা দেখা! কিন্তু উনারা কে কত বেশি উচ্চশব্দে হর্ন বাজাতে পারেন, তার প্রতিযোগিতার আয়োজন করে বসেন! অলিম্পিকে এদের জন্য একটা ইভেন্ট চালু করা দরকার। স্বর্ণ জেতা থেকে বাদ যাবে না একটি ড্রাইভারও...
