সোহেল রানা
ঘটক সাহেব বলছি শুনুন
মনটা দিয়ে এবার
ছেলের এখন পয়সা অনেক
বেকার ছিল সেবার।
নাইকো কোনো নগদ দাবি
ফর্সা হবে মেয়ে
আর কিছু লোক বিয়ের দিনে
আসবে শুধু খেয়ে।
বউ সাজানোর দায়িত্বটাও
নিতে পারে ছেলে
ধন্য হবে যে কোনো বউ
এমন স্বামী পেলে।
বলল ঘটক, ‘ঠিক আছে ভাই,
দেখব মেয়ে আমি
ছেলে বোধহয় চাকরি করে
অনেক দামি দামি।
চাকরি তো নয়, ছেলে শুধু
পুকুর খনন করে।
দিচ্ছি কথা, থাকবে সুখে
মেয়ে স্বামীর ঘরে।’
