শান্তির খোঁজে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৯

 

  মো. কামরুল ইসলাম শিমুল

 

ঘরে জ্বালা লেডিসের

ঢাকা গেলে এডিসের

সবকিছু দূরে ঠেলে

বলো দাদা কোথা গেলে

পেয়ে যাব, পেয়ে যাব শান্তির নীড়?

সড়কের যানজটে

খুব বেশি রাগ চটে

গরমেও সারি সারি বাহনের ভিড়!

 

হাটে ঘাটে আরো নেই

জানি জানি কারো নেই

দেশে নেই কোনোখানে শান্তির রেশ

ভালো নেই রহিম আর রাম বা রমেশ!

 

দলবেঁধে কোথা যাই

কোনোখানে নাই নাই

সন্ন্যাসী ভান ধরে

সাধুদের গান ধরে

শান্তির খোঁজে যদি জঙ্গলে যায়

সেখানেও ভয় আছে

সম্মানে ক্ষয় আছে

বানরের দলে যদি শরীর টিপায়!

 

টিকাটুলি মোড়, ঢাকা।