তা র কা ব চ ন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৫

এটা বেশ মজার একটা গল্প? প্রথমে কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি করার প্রস্তাব দেওয়া হয়েছিল আমাকে আর নাঈমকে। তখন আমাদের জুটি টিনএজদের কাছে খুব পপুলার। কিন্তু সেই সময় আমরা দু’জন লাভ নামের ছবিটি করছিলাম। একে তো শিডিউল দেওয়া ছিল, তার ওপর লাভ ও কেয়ামত থেকে কেয়ামত ছবি দুটোর গল্প কাছাকাছি। তাই করা হয়নি। পরে সালমান আর মৌসুমী করলো। আরো মজার একটা ব্যাপার হলো যে, চাঁদনী ছবি দিয়ে আমার অভিষেক হলো সেটা মৌসুমীর করার কথা ছিল। কোনো কারণে ও করেনি, ভাগ্যচক্রে সেটা দিয়ে আমি শুরু করি। সালমানের সঙ্গে দেখাটা ছিল কেয়ামত থেকে কেয়ামতের সেটে। যেদিন ছবিটির শুটিং শুরু হবে সেদিন সোহানুর রহমান সোহান ভাই ডাকলেন। বললেন, আসো। আমি ছবিটা শুরু করছি নতুন একটা জুটি নিয়ে? ওনার আমন্ত্রণে আমি আর নাঈম ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। সেখানেই প্রথম আমি সালমানকে দেখি। এরপর অনেকবার দেখা হয়েছে। তেমনভাবে কথা হতো না? পরে যখন আমরা জুটি হলাম তখন একটা আন্তরিকতা তৈরি হলো?