‘বন্ধু হিসেবে সালমানের চেয়ে ভালো কেউ হয় না’

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৫

বিনোদন ডেস্ক

 

সালমান খানের হাত ধরে বলিউডে পথচলা শুরু করে ক্যাটরিনা কাইফ। এক সময় প্রেমও করেছেন চুটিয়ে। যদিও এ নিয়ে গণমাধ্যমে খোলামেলা মন্তব্য করেননি কেউই। তবে এই ঘটনা জানার বাকি ছিল না কেউই। কিন্তু রণবীর কাপুরের সঙ্গে ‘আজাব প্রেম কি গাজাব কাহিনি’ সিনেমা করার সময় সম্পর্ক বিচ্ছেদ হয় তাদের। এরপর থেকেই রণবীরের সঙ্গে সম্পর্ক শুরু হয় তার। তবে সেই সম্পর্ক টেকেনি বেশিদিন। সেখানে ব্রেকআপের পর আবারো সালমানের কাছেই ফিরতে হয় তার। এরপর থেকে আবারো সালমানের সঙ্গে সিনেমা শুরু করেন ক্যাটরিনা। তবে এরপর থেকে প্রেম নিয়ে তেমন আলোচনায় ছিলেন না তারা। তবে বিভিন্ন সময় সালমানকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেন গণমাধ্যমে।

সম্প্রতি ভারতে এক সংবাদমাধ্যমে সালমানের সঙ্গে বন্ধুত্ব নিয়ে কথা বলেন ক্যাটরিনা। ক্যাটরিনা জানান, তার জীবনে কোনো সমস্যা এলেই সালমান ঠিক বুঝে যান। ক্যাটরিনা বলেন, ‘বন্ধু হিসেবে সালমানের চেয়ে ভালো কেউ হয় না। সালমান সবসময় আমার সঙ্গে থেকেছে। ও সব সময়ে বছরের পর বছর ধরে আমার সঙ্গে থেকে আমাকে সাহায্য করেছে। এমনও হয়েছে আমার জীবনে খুব সমস্যা চলছে। এদিকে সালমানের সঙ্গে কোনো যোগাযোগও নেই। তার জানার কথাও নয় আমার সমস্যার ব্যাপারে। কিন্তু সেই সময়গুলোতে ঠিক তার সঙ্গে দেখা হয়ে যায়। সে বুঝতে পারে আমার কোনো সমস্যা হলে। সালমান আমার সারাজীবনের বন্ধু। সে এমন একটা মানুষ, যাকে বিশ্বাস করা যায়। তার সঙ্গে আমার বিশেষ একটা যোগাযোগ রয়েছে বলে মনে হয়।’ শুধু সালমানের সঙ্গে নয়। সালমানের পরিবার, বিশেষ করে সালমানের বোন অলভিরা ও অর্পিতার সঙ্গে খুব ভালো সম্পর্ক ক্যাটের।