‘অর্জন ৭১’-এর সাইনিং ও আশীর্বাদ অনুষ্ঠান

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৬

 

মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর গৌরবময় অবদান, কৃতিত্ব ও ত্যাগের আলোকে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘অর্জন ৭১’। চলচ্চিত্রটি পরিচালনা করবেন মির্জা সাখাওয়াত্ হোসেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বীকন ফার্মা নিবেদিত ‘অর্জন ৭১’ চলচ্চিত্রটির সাইনিং ও আশীর্বাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চলচ্চিত্রটিতে অভিনয় করবেন চিত্রনায়িকা মৌসুমী। চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক মির্জা সাখাওয়াত্ বলেন, ‘অর্জন ৭১ আমার স্বপ্নের একটি চলচ্চিত্র। আমাদের মুক্তিযুদ্ধের সময় নিয়ে অনেক ধরনের চলচ্চিত্র নির্মিত হয়েছে। তবে পুলিশ বাহিনীর অবদান সেলুলয়েড পর্দায় সেভাবে আসেনি। আমার চলচ্চিত্রের মাধ্যমে সেই ঘটনাগুলো দেখাতে চাই।’