খুলনা মহানগরের পুলিশের (কেএমপি) কমিশনার হুমায়ুন কবীরকে প্রত্যাহার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাতে এ চিঠি মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, কমিশন মনে করেছে তাকে প্রত্যাহার করা জরুরি। সে জন্যই তাকে প্রত্যাহার করার নির্দেশ দেয়া হয়েছে।
গত ২২ নভেম্বর একাদশ সংসদ নির্বাচনে সবার সমান সুযোগ সৃষ্টির জন্য পুলিশ ও প্রশাসনের ৯২ কর্মকর্তার প্রত্যাহার চেয়ে তাদের তালিকা ইসিতে জমা দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।
