যেভাবে দেখবেন ব্রাউজারের লুকানো পাসওয়ার্ড

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৮

মাহবুব শরীফ

 

ব্রাউজারে যখনই পাসওয়ার্ড টাইপ করা হয়, পাসওয়ার্ড হাইড হয়ে যায়, আসলে পাসওয়ার্ড না দেখা গিয়ে দেখতে পাওয়া যায় ডট ডট বা আস্টেরিক্স (*****)—তবে এমনটা আপনার নিরাপত্তার জন্যই, যাতে কেউ আপনার পাশ কাটিয়ে যাওয়ার সময় আপনার পাসওয়ার্ড সহজেই দেখে না নেয়। এখন আপনার নিজে থেকেই পাসওয়ার্ডটি দেখার দরকার হতে পারে, হয়তো আপনার পাসওয়ার্ড অনেক লম্বা আর কোথাও একটি ভুল করেছেন, সেক্ষেত্রে সম্পূর্ণ পাসওয়ার্ডটি প্রথম থেকে না লিখে জাস্ট এরর ফিক্স করতে চান। অনেক ওয়েবসাইট যেমন:গুগল, বর্তমানে পাসওয়ার্ড শো করানোর অপশন প্রদান করে। কিন্তু বাকি ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে কি হবে? কী ভাবে ব্রাউজারের লুকানো পাসওয়ার্ডটি দেখবেন? পাঠকদের সুবিধার্থে এ বিষয়টি নিয়ে কিছু তথ্য তুলে ধরা হলো—

 

ডেভেলপার অপশন ব্যবহার করে লুকানো পাসওয়ার্ড দেখা

যেকোনো তৃতীয়পক্ষ ইউটিলিটি ব্যবহার না করে যদি ব্রাউজার থেকে পাসওয়ার্ড রিভিল করতে চান, সেক্ষেত্রে ব্রাউজারের বিল্ডইন ডেভেলপার অপশন কাজে লাগিয়ে এক ঝটকায় কাজ শেষ করতে পারেন। আপনার ওয়েব পেজের স্ক্রিপটে হালকা এডিট করতে হবে, আর পাসওয়ার্ড গুহা থেকে এমনি বেরিয়ে আসবে নিজের আসল রূপ নিয়ে। যেখানে পাসওয়ার্ড ডট ডট হয়ে রয়েছে ঐ ফিল্ডে সরাসরি রাইট ক্লিক করুন, তারপরে ‘ওহংঢ়বপঃ’ অপশনটি নির্বাচন করুন। এবার ইনসপেক্ট ডেভেলপার টুলটি ওপেন হয়ে যাবে, সঙ্গে অনেক কমপ্লেক্স কোড দেখতে পাওয়া যাবে। আপনাকে <input type=‘password.’ এই লাইনটি খুঁজে বের করতে হবে, আর খুঁজে পেয়ে গেলে type=‘password’-এর ওপরে ডাবল-ক্লিক করতে হবে, এবার এডিট করে ‘password’-এর জায়গায় ‘text’ লিখে রিপ্লেস করে দিতে হবে! এডিট করার পরে লাইনটি দেখতে এমন লাগবে; <input type=‘Text.’

ব্যস, আপনার কাজ শেষ, এবার ইন্সপেক্ট ডেভেলপার টুল কেটে দিলেও চলবে, ব্রাউজারে দেখতে পাবেন আপনার পাসওয়ার্ডটি আসল টেক্সটে ফেরত এসেছে। আপনি ইচ্ছামতো কপি বা এডিট করতে পারবেন এই পাসওয়ার্ড, কিন্তু পেজটি রিলোড করলেই আবার আগের অবস্থানে ফেরত যাবে।

আর হ্যাঁ, এই কাজের জন্য কিছু তৃতীয়পক্ষ এক্সটেনশনও রয়েছে, যেগুলো ব্রাউজারে ইন্সটল করে অন-দ্য-গো কাজটি সেরে ফেলতে পারেন। যদি আপনার প্রায়ই এমন পাসওয়ার্ড শো করার দরকার পড়ে তাহলে এই এক্সটেনশনগুলো ব্যবহার করতে পারেন, আপনাকে কিছুই করতে হবে না জাস্ট দুই এক ক্লিকেই পাসওয়ার্ড বের হয়ে আসবে।

গুগল ক্রোমের জন্য ShowPassword এক্সটেনশনটি ইউজ করতে পারেন, জাস্ট পাসওয়ার্ড-এর ওপর দিয়ে মাউস নিয়ে গেলেই পাসওয়ার্ড দেখা যাবে! এই একই এক্সটেনশনটি ফায়ারফক্সও আলাদা ক্রোমিয়াম নির্ভর ব্রাউজারেও কাজ করবে।