জার্মানির বিপক্ষে নেদারল্যান্ডসের ৪-২ গোলের জয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে ইউরো বাছাইয়ের সি গ্রুপে। শুক্রবার রাতে নিজেদের মাঠ হ্যামবুর্গে জার্মানিকে শুরুতেই এগিয়ে দিয়েছিলেন সার্জ গনাব্রি। দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের লক্ষ্যভেদ আর জোনাথন তাহ ্বএর আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় সফরকারী দলটি। এরপর টনি ক্রুসের গোলে জার্মানি সমতায় ফিরলেও শেষ সময়ে তরুণ ডনিয়েল মালেন ও জর্জিনিও ওয়াইজনাল্ডাম গোল করলে ২০০২ সালের পর জার্মানির বিপক্ষে প্রথম জয় পায় নেদারল্যান্ডস। হারের কারণে ইউরো বাছাইয়ের সি গ্রুপের শীর্ষে উঠতে ব্যর্থ হলো জার্মানি। দিনের অন্য ম্যাচে উত্তর আয়ারল্যান্ড বেলারুশের মাঠে ১-০ গোলে জিতে গ্রুপের শীর্ষে উঠে গেছে। তিন ম্যাচের দুটিতে জিতে নেদারল্যান্ডসও ভালোভাবেই আছে ইউরোয় যাওয়ার লড়াইয়ে।
