রুহুল আমিন হাওলাদার এরশাদের বিশেষ সহকারী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:৩২

মহাসচিব পদ থেকে বাদ পড়া এবিএম রুহুল আমিন হাওলাদারকে নিজের বিশেষ সহকারী হিসাবে নিযুক্ত করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল শনিবার জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে এরশাদ বলেন, আমার অনুপস্থিতিতে আমার পক্ষে দলের যাবতীয় সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবেন রুহুল আমিন হাওলাদার। দলে তার অবস্থান হবে চেয়ারম্যানের পর দ্বিতীয় স্থানে।

উল্লেখ্য, রওশন এরশাদ জাপার সিনিয়র কো-চেয়ারম্যান এবং জিএম কাদের কো-চেয়ারম্যান। কয়েকদিন আগে হাওলাদারকে বাদ দিয়ে মশিউর রহমান রাঙ্গাকে মহাসচিব করেন এরশাদ। তবে এরশাদের গতকালের এই সিদ্ধান্ত জাপায় নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে জাপা মহাসচিব রাঙ্গা গতকাল রাতে ইত্তেফাককে জানান, আওয়ামী লীগের সঙ্গে জাপার আসন ভাগাভাগি আজকের (শনিবার) মধ্যে চূড়ান্ত হবে। মহাজোট থেকে জাপার প্রাপ্ত আসনসংখ্যা ৩৭ থেকে বেড়ে ৪০-এর মতো হবে।