প্রস্তুতি ম্যাচে মারিয়াদের জয়

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৭

থাইল্যান্ডে

নারী

ফুটবল দল

 স্পোর্টস রিপোর্টার

থাইল্যান্ডের চুনবুরিতে এএফসি অনূর্ধ্ব—১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা হবে। এশিয়ার ৮ দেশের লড়াইয়ে নামার আগে বাংলদেশের নারী ফুটবল দল সেখানে প্রস্তুতি ম্যাচ খেলছে। পরশু হওয়া প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ (অনূর্ধ্ব—১৬) ১-০ গোলে হারিয়েছে চুনবুরি একাডেমির (অনূর্ধ্ব—১৭) দলকে। সিনিয়র শামসুন নাহার গোল করেন। আগামীকাল এবং ১১ সেপ্টেম্বর আরো দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে।  ১৫ সেপ্টেম্বর শুরু হবে এএফসির এই টুর্নামেন্ট। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে জাপান, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডের বিপক্ষে।