জয়ে ফিরল সাদার্ন বিশ্ববিদ্যালয়

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৭

চট্টগ্রামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

ফাহিমের একমাত্র গোলে চট্টগ্রামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে সাদার্ন বিশ্ববিদ্যালয় গতকাল শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ১-০ ব্যবধানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারায়। একই ভেন্যুতে দিনের অন্য খেলায় ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ২-১ গোলে হারায় ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়কে।