সিপিবির এক পা নির্বাচনে আরেক পা আন্দোলনে :সেলিম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:৩২

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, একাদশ সংসদ নির্বাচন শুধু আনুষ্ঠানিকতা নয়, কোনো উত্সবও নয়। এই নির্বাচনের অন্যতম তাত্পর্য হলো, দেশ আগামীদিনে কীভাবে চলবে সে বিষয়ে জনগণের ম্যান্ডেড নেওয়া। কিন্তু দেশ কীভাবে চলবে সে বিষয়ে এখনও আলোচনা দেখছি না। বরং তথাকথিত বড় দলগুলো ব্যস্ত দলছুট করে কাকে কীভাবে দলে আনা যায়, ফরম বিক্রি ও অন্য কীভাবে টাকা আয় করা যায়, তা নিয়ে। নৌকা ও ধানের শীষ লুটপাটের চলতি সিস্টেম বহাল রাখতে চায়। এই বিবেচনায় এরা একই পন্থার। এরা ১ শতাংশ মানুষের স্বার্থ রক্ষাকারী আর বাম জোট ৯৯ শতাংশ মানুষের স্বার্থ রক্ষায়। সেই সংগ্রামের অংশ হিসেবে আমাদের এক পা নির্বাচনে, আরেক পা আন্দোলনে।