প্রাকৃতিক হাওয়ার বিকল্প কিছু নেই। তবে বৈদ্যুতিক হাওয়ায় আমরা প্রায়শ একটু হলেও প্রশান্তি পাওয়ার চেষ্টা করি। দিনে যেমন বিদ্যুত্ অপরিহার্য, রাতের বেলায়ও তেমনি। হাওয়ার জন্য অর্থাত্ বৈদ্যুতিক পাখা ঘোরানোর কাজে দিন কিংবা রাতে, পড়াশোনার জন্য রাতে বৈদ্যুতিক আলো অত্যাবশ্যক। রাজশাহী সিটি করপোরেশন এলাকায় দিন নেই রাত নেই বিদ্যুত্ বিভ্রাট হয় (এমনকি গভীর রাতে, খুব ভোরবেলাতেও!), যা স্বাভাবিক জনজীবনকে অতিষ্ট করে তুলেছে। সর্বোপরি পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
পার্থ সারথি
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
