ঠান্ডার দিনে নৌকার কাছেও ঘেঁষিলাম না, তুফানের দিনে তাড়াতাড়ি হাল ধরিয়া অসামান্য মাঝি বলিয়া দেশ-বিদেশের বাহবা লইব এইরূপ ব্যাপার স্বপ্নেই ঘটাই সম্ভব
—রবীন্দ্রনাথ ঠাকুর
টাকায় কিছু হয় না, নাম-যশে কিছু হয় না, বিদ্যায় কিছু হয় না, চরিত্রই বাধা-বিঘ্নের বজ্রদৃঢ় প্রাচীর ভেদ করতে পারে
—স্বামী বিবেকানন্দ
আমরা বলব না যে প্রত্যেকটি মানুষ তার নিজের ভাগ্যের স্থপতি; কিন্তু আমরা অবশ্যই বলব যে সকলে যার যার চরিত্রের স্থপতি
—জি ডি বোর্ডম্যান
বিখ্যাত লোকদের দোষগুলো বেওকুব লোকদের একমাত্র সান্ত্বনা
—ডিজরেইলি
