এবারের বিশ্বসুন্দরী মেক্সিকান ভেনেসা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:৩৬

এ বছরের বিশ্বসুন্দরীর মুকুট পরলেন মেক্সিকান ভেনেসা পন্স ডি লিয়ন। গতকাল শনিবার চীনের সানায়াতে বসে বিশ্ব সুন্দরীর ফাইনাল আসর। বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৬৮তম আসরে গতবারের বিশ্বসুন্দরী ভারতের মানসী চিল্লার এবারের বিজয়ী ভেনেসা পন্স ডি লিয়নের মাথায় মুকুট পরিয়ে দেন।

এবারের বিশ্বসুন্দরীর বিশেষ গুণাবলীর মধ্যে বিচারকদের যে বিষয়গুলো 

 

চীনে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার বিজয়ী মেক্সিকোর ভেনেসা পন্স ডিলিয়নকে (ডানে) মুকুট পরান মানসী চিল্লার   নজর কাড়ে তা হলো—ভেনেসার ওয়াটার স্কুবা ডাইভ, ভলিবল ও পেইন্টিং। মুকুট জয়ের পর নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে  ভেনেসা বলেন, আজ আমার এক স্বপ্নের দিন। যে স্বপ্নটি ছোঁয়ার জন্য আমি দীর্ঘদিনের কঠোর পরিশ্রম করে এসেছি। আজ আমার ঈশ্বর তারই পুরস্কার দিয়েছে।

উল্লেখ্য, এই আন্তর্জাতিক আসরে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো অংশ  নেয়। এবছর বাংলাদেশের প্রতিযোগী ছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। বিশ্বসুন্দরীর ফাইনালের আসরে প্রথমে সেরা ১২ নির্বাচন করা হয়। সেই বাছাইয়েই বাদ পড়েন ঐশী।

আসরের সেরা ৫ এ স্থান পায় বেলারুস, জ্যামাইকা, মেক্সিকো, উগান্ডা, থাইল্যান্ড।