আশুরায় তাজিয়া মিছিলে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৩

গ্যাং বলে কিছু থাকবে

না :ডিএমপি কমিশনার

g বিশেষ প্রতিনিধি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, ঢাকা শহরে গ্যাং কালচার বলতে কিছু থাকবে না। সবাইকে নিশ্চিহ্ন করা হবে। গতকাল শনিবার সকালে হোসেনি দালানের ইমামবাড়ায় পবিত্র আশুরা উপলক্ষ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পবিত্র আশুরা উপলক্ষ্যে আয়োজিত তাজিয়া মিছিলের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ‘নিরাপত্তার স্বার্থে মিছিল শুরুর পর মাঝপথে অলিগলি থেকে কাউকে মিছিলে প্রবেশ করতে দেওয়া হবে না।

ডিএমপি কমিশনার জানান, আশুরা উপলক্ষ্যে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীর হোসেনি দালান, ইমামবাড়া, মিরপুর, বড় কাটারা, ছোট কাটারা ও মোহাম্মদপুর এলাকায় মহররমের ৬ থেকে ৯ তারিখ পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর প্রতিটি ইমামবাড়া সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। যারা শ্রদ্ধা জানাতে আসবেন, তাদের প্রত্যেককে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরে তল্লাশি হয়ে আসতে হবে।

আছাদুজ্জামান মিয়া জানান, মিছিলে কোনো ধরনের ধাতব বস্তু, ছোরা-তরবারি, বর্ষা বা আগুনের কোনো বস্তু আনা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিশান ১২ ফুটের বেশি উচ্চতা হবে না। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কিশোর গ্যাং বলি আর বড়ো গ্যাং বলি, ঢাকায় গ্যাং বলে কোনো শব্দ থাকবে না। সবাইকে নিশ্চিহ্ন করা হবে। গ্যাং কালচারের বিরুদ্ধে ডিএমপি শূন্য সহিষ্ণু নীতি অবলম্বন করেছে।