একুশে পদকপ্রাপ্ত মংছেনচীং রাখাইন আর নেই। শনিবার রাঙ্গামাটি সদরের মাঝেরবস্তি এলাকায় বড়ো মেয়ের বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
মংছেনচীং রাখাইন ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন। রাখাইন জাতিগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি নিয়ে তার গবেষণা ও লেখা বইয়ের সংখা ১৭টি। তিনি স্ত্রী, ২ মেয়ে রেখে গেছেন। আজ রবিবার খাগড়াছড়ির মহালছড়ির মানিক ডাক্তার পাড়ায় তার শেষকৃত্য অনুষ্ঠানাদি সম্পন্ন হবে।
তার মৃত্যুতে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ শোক প্রকাশ করেছেন।
