ইন্টারনেট সংযোগ নিলে বিনামূল্যে পাওয়া যাবে ফোর কে এইচডি টিভি। নতুন এ পরিষেবা চালু করেছে ভারতের রিলায়েন্স জিও। জিও ফাইবার পরিষেবায় তারা এ সুযোগ দিচ্ছে।
তবে বিনামূল্যে টিভি পেতে হলে ২ বছরে ৩১ হাজার রুপির গোল্ড প্ল্যান অথবা বাত্সরিক ৩০ হাজার রুপির ডায়মন্ড প্ল্যান নিতে হবে। ব্যাস, তাহলেই পাওয়া যাবে বিনামূল্যে ২৪ ইঞ্চির এইচডি টিভি। শুধু তাই নয়, ৪৭ হাজার রুপির প্যাকেজে ৩২ ইঞ্চি আর লাখ টাকার প্যাকেজে ৪৩ ইঞ্চি টিভি বিনামূল্যে পাওয়ার সুযোগ রয়েছে।
ইন্টারনেটের গতি হবে সর্বোচ্চ ১ জিবিপিএস। ১ লাখ রুপির প্যাকেজে গ্রাহকরা পাবেন বছরে ৬০ হাজার জিবি ইন্টারনেট।?? মাসে ৬৯৯ রুপির প্যাকেজে ইন্টারনেট পাওয়া যাবে ১৫০ জিবি। আর ১২৯৯ রুপির প্যাকেজে মিলবে ১ হাজার জিবি ইন্টারনেট।
