সামাজিক ব্যবসা নিয়ে খাদ্য ও কৃষি সংস্থা প্রধানের সঙ্গে ইউনূসের বৈঠক

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪০

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) নব নির্বাচিত মহাপরিচালক এবং চীনের সাবেক কৃষি বিষয়ক উপমন্ত্রী কো দোংইয়ু বুধবার নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে রোমে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ে আমন্ত্রণ করেন। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ‘এফএও-ইউনূস প্রজেক্ট’ নামে একটি যৌথ সামাজিক ব্যবসা প্রকল্প নিয়ে আলোচনা ছিল এই আমন্ত্রণের উদ্দেশ্য। ইতালির সরকার প্রকল্পটির অর্থায়ন করছে।

বৈঠকে প্রফেসর ইউনূস পরিবেশগত সংকট ও গ্রামাঞ্চলে তরুণ উদ্যোক্তা সৃষ্টির প্রয়োজনের প্রেক্ষাপটে কৃষির ভবিষ্যত্ নিয়ে তার মতামত তুলে ধরেন। যাতে চাকরির খোঁজে গ্রাম থেকে তরুণদের শহরে অভিবাসনের গতি কমিয়ে আনা যায়। গতকাল শনিবার ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।