নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ মানে আগুন নিয়ে খেলা। কারো কথায় আগুন নিয়ে খেলবেন না। পারবেন না। জিয়া, এরশাদ, খালেদা জিয়া পারেনি। আর এটাতো শেখ হাসিনার বাংলাদেশ। আমি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আছি, ছিলাম, থাকব। যে কয়দিন দেহে প্রাণ আছে ততদিন আপনাদের সঙ্গে আছি।’ শনিবার বিকালে শহরের মিশনপাড়া মোড়ে নবাব সলিমউল্লাহ সড়কে অনুষ্ঠিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
গতকাল জনসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সহসভাপতি চন্দন শীল, অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সোনারগাঁও থানা আওয়ামী লীগের আহ্বায়ক শামসুল ইসলাম ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু ভূইয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শিরিন বেগম, মহানগর মহিলা লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক ও নাসিক ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল আলম সজল প্রমুখ।
