সড়ক দুর্ঘটনায় চৌগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিহত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:৪১

যশোরের চৌগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শাহিন উপজেলার পাঁচনামনা গ্রামের আলাউদ্দীনের ছেলে।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় শাহিন বাড়ি থেকে মোটরসাইকেল যোগে চৌগাছা বাজারে আসছিল। সে চৌগাছা প্রেসক্লাবের সামনে পৌঁছলে একটি ভ্যানের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে শাহিন মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে। পথচারীরা উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক শাহিনকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আওরঙ্গজেব জানান, শাহিনের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। সম্ভবত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, ময়নাতদন্ত করলে শাহিনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।