গোদাগাড়ীতে ধর্ষণের ফলে গর্ভবতী বুদ্ধিপ্রতিবন্ধী নারী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩০

রাজশাহীর গোদাগাড়ীতে ধর্ষণের ফলে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ৮ মাসের গর্ভবতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তের নাম শ্রী রনি মণ্ডল (২০)। তিনি গোদাগাড়ী উপজেলা গোগ্রাম ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের শ্রী সেতু মণ্ডলের ছেলে। এ মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

মেয়েটির স্বজনেরা অভিযোগ করেন, আতিথেয়তা থাকায় ভুক্তভোগীর পরিবারে প্রায় আসা-যাওয়া করতেন রনি। বিয়ের প্রলোভন দেখিয়ে গত জানুয়ারি থেকে ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন তিনি। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে স্বজনরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তারপর গোদাগাড়ী মডেল থানায় গতকাল রনিকে আসামি করে মামলা করেন মেয়েটির বাবা।

আরও পড়ুন : রশিদ-জহিরের ঘূর্ণিতে কাবু বাংলাদেশ

মামলার তদন্ত কর্মকর্তা গোদাগাড়ী মডেল থানার এসআই আব্দুর রউফ বলেন, গতকাল শনিবার মেয়েটির বাবা মামলা করলে ওই দিনই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) হাসমত আলী বলেন, আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর তার সঙ্গে সেটি মেলানো হবে। তাহলে আসল রহস্য জানা যাবে।

ইত্তেফাক/এসএস