বর্তমানে কার্তিকের সঙ্গে চুটি প্রেম করছেন নবাব কন্যা সারা আলী খান। যদিও খোলামেলা কেউ কিছুই বলছেন না। কিন্তু তাদের সবসময় একসঙ্গে ঘুরতে যাওয়া, বিভিন্ন সময় ডিনার করা থেকে এমনটা নিশ্চিত সবাই। এছাড়াও কিছুদিন আগে কার্তিকের বাবা অসুস্থ হলে তাকে দেখতেও যান সারা। কার্তিকের আগে সারার প্রেম ছিল বলিউডের সুশান্ত রাজপুতের সঙ্গে।‘ কেদারনাথ’ সিনেমার করতে গিয়ে তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়। সুশান্ত সিংয়ের জন্মদিনে সারাকে কেক নিয়ে ছুটে যেতেও দেখা যায়। সুশান্ত ও সারার সেই ছবি সংবাদমাধ্যমের পাতায় উঠে আসার পরই জল্পনা শুরু হয়ে যায়। যদিও সুশান্ত-সারাকে নিয়ে জল্পনা যতই মাথাচাড়া দিক না কেন, শেষ পর্যন্ত তাদের সেই সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি একটি প্রতিষ্ঠান বিজ্ঞাপনের জন্য সুশান্ত সিং রাজপুতকে প্রস্তাব দেয়।
ওই বিজ্ঞাপনে সুশান্তের বিপরীতে তার প্রাক্তন প্রেমিকা সারাকে নেওয়া হবে বলেও জানানো হয় অভিনেতাকে। বিজ্ঞাপন সংস্থার সেই প্রস্তাবে বেঁকে বসেন সুশান্ত। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সারার সঙ্গে তিনি আর কোনো বিজ্ঞাপন করবেন না। সারা আলী খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের সম্পর্ক তৈরি হয়। শুধু তাই নয়, যত শিগগির সম্ভব রিয়ার সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধতে চান বলেও শোনা যাচ্ছে।
সারা বিষয়টি নিয়ে বেশি কিছু বলেননি। তিনি খবরটি জানার পর বলেন, ‘আমার সঙ্গে কারো কাজ করতে ইচ্ছে না করলে সেটি ব্যক্তিগতভাবে রাখাই ভালো। সবার কাছে বলে বেড়ানোটা আমার জন্য অপমানের বিষয়।’
