ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে। রবিবার ডিএসইতে ৩৭১ কোটি ১৬ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ১ লাখ ১৫ হাজার ৯৯৫ বারে ৯ কোটি ৬৯ লাখ ৩৪ হাজার ২৬টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৬ দশমিক ৫৪ শতাংশ বা ১২৯টির, কমেছে ৪৮ দশমিক ৭৩ শতাংশ বা ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ দশমিক ৭৩ শতাংশ বা ৫২টির। গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২০ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৫০৩৩ দশমিক ৮১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১৭৬৬ দশমিক ৭৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৪ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১১৭১ দশমিক ৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৩ কোটি ৬২ লাখ ৪৩ হাজার ২৮৬ টাকার শেয়ার। সিএসই সার্বিক সূচক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৯৫ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
