‘অপ্রাতিষ্ঠানিক খাতে নারীর অংশগ্রহণ ঃ অপ্রচলিত পেশায় অংশগ্রহণের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক এক মতবিনিময় সভা রবিবার ঢাকার স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) ও ইউরোপিয়ান ইউনিয়ন-এর যৌথ অর্থায়নে সুইসকন্ট্যাক্ট দ্বারা বাস্তবায়িত বি-স্কিলফুল প্রকল্পের অধীনে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশে এ অনুষ্ঠানটি আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিমা আহমাদ এমপি। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীর গুরুত্ব অপিরিসীম। গৃহস্থালি কাজ থেকে শুরু করে চাকরি, অপ্রাতিষ্ঠানিক খাতের প্রতিটি ক্ষেত্রে নারীদের ব্যাপক অংশগ্রহণ থাকা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতা এবং সামাজিক নিরাপত্তাহীনতার কারণে নানা রকম হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। এক্ষেত্রে তিনি নারীর ক্ষমতায়নের জন্য সামাজিক এবং পারিবারিক বাধা দূর করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। —প্রেস বিজ্ঞপ্তি
