জয় দেখছে অস্ট্রেলিয়া

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৭

সফরকারী অস্ট্রেলিয়া ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ অ্যাশেজ টেস্টে জয়ের পথে আছে। গতকাল শেষ দিনের শেষ দুই সেশনে তাদের প্রয়োজন ছিল ৫ উইকেটের। চতুর্থ দিনে স্টিভেন স্মিথের ৯২ রানের ইনিংসের সুবাদে ইংল্যান্ডের সামনে ৩৮৩ রানের লক্ষ্য ছুড়ে দেয় অজিরা। বড়ো লক্ষ্য তাড়া করতে নেমে প্যাট কামিন্সের তোপে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিক দলটি। রয় বার্নস আর জো রুটের উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করে তারা। পঞ্চম দিনের শুরুতেও প্যাট কামিন্সের বীরত্ব অব্যাহত থাকে। বিপজ্জনক জেসন রয় এবং হেডিংলি টেস্টের নায়ক বেন স্টোকসকে অজি এই পেসার সাজঘরে ফেরালে জয়ের রাস্তা সুগম হয় অজিদের। রিপোর্টটি লেখার আগ পর্যন্ত ৫ উইকেটের বিনিময়ে ১১৬ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড।