ক্যাপশন নিউজ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫

নোয়াখালী : ‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’— প্রতিপাদ্যে গতকাল সকালে জেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহর মাইজদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) আবদুর রউফ মন্ডলের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক বিদ্যুত্ রায় বর্মন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম।             —ইত্তেফাক