সৈয়দপুরে বাল্যবিবাহ প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১২

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে বাল্যবিবাহ প্রতিরোধে এবং গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে। হূদয় সৈয়দপুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গত কয়েক দিন ধরে উপজেলার কামারপুকুর এবং কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া এবং হাটবাজারে লিফলেট বিতরণ ও পথসভা হয়।

গত ৬ সেপ্টেম্বর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় থেকে কর্মসূচি শুরু হয়। পরে দুইটি ইউনিয়নের বিভিন্ন পাড়ায় ও গ্রামে ঘুরে ঘুরে মাইকের মাধ্যমে প্রচার-প্রচারণা সহকারে বাল্যবিবাহ প্রতিরোধে লেখা সহস্রাধিক লিফলেট বিতরণ করা হয়। এতে স্বেচ্ছাসেবী সংগঠন হূদয় সৈয়দপুরের সদস্য-সদস্যরা অংশ নেয়।