বোনের বিরুদ্ধে বোনের মামলা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৪

 হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে মেয়ের বাড়িতে গিয়ে শুক্রবার মৃত্যুবরণ করেছেন বাবা। এ ঘটনায় শনিবার আরেক মেয়ে থানায় গিয়ে ওই বোনের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ করেছেন। এর প্রেক্ষিতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ঐ উপজেলার ভরপুর্ণি গ্রামের জিতু মিয়ার (৮০) সাত মেয়ে রয়েছে। তাদেরকে বিভিন্ন স্থানে বিয়ে দিয়েছেন। এর মাঝে দিলারা বেগম নামে এক মেয়েকে বিয়ে দিয়েছেন একই উপজেলার সিংহ গ্রামে। বার্ধক্যে পৌঁছার পর তিনি সন্তানদের মাঝে সম্পত্তি ভাগ করে দিয়েছেন। বেশিরভাগ সময়ই তিনি ও তার স্ত্রী আতর চান বিবি দিলারার বাড়িতে অবস্থান করতেন। ফলে তাকে এবং স্ত্রীর নামে সম্পত্তির ভাগও কিছু বেশি দেন। এ নিয়ে অন্য মেয়েরা ক্ষিপ্ত হয়ে ওঠে। জিতু মিয়ার মৃত্যুর ঘটনায় করা মামলার প্রেক্ষিতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।