কমলগঞ্জে এক নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৪

 কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জে চার সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টায় উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বিক্রমকলস গ্রামে এ ঘটনাটি ঘটে।

কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বিক্রমকলস গ্রামের মনিন্ড শব্দকরের স্ত্রী পার্বতী শব্দকর (৩৫) ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কমলগঞ্জ থানার এসআই চম্পক দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।