বরিশাল অফিস
বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনা প্রমাণিত হওয়ায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রবিবার আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ দণ্ডাদেশের পাশাপাশি আসামি নিখিল চন্দ্র শীলকে আরো ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।
আদালতের স্পেশাল পিপি ফয়জুল হক জানান, ২০১৪ সালে ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে রুমা চন্দ্রকে বরিশালে নিয়ে আসেন নিখিল চন্দ্র শীল। নগরীর পোর্ট রোডের একটি আবাসিক হোটেলে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে রুম ভাড়া নেন। সেখানে ঐ তরুণীকে ধর্ষণ করা হয়। পরে বিয়ে না করায় তরুণী বরিশাল কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
