রঙ্গরস

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭

এক আইরিশ ও এক ব্রিটিশের ভেতর ঝগড়া লেগেছে একটি ডিম নিয়ে। দুজনেরই দাবি ডিমটি তাদের মুরগির। বেশ খানিকক্ষণ ঝগড়াঝাঁটির পর ব্রিটিশটি বুদ্ধি বাতলালো যে—চলো আমরা যে যার পাছায় একটি করে লাথি দেব, তারপর যে সবচেয়ে কম সময়ের ভেতর সেটা সামলে নিয়ে উঠে দাঁড়াতে পারবে সে-ই হবে ডিমটির মালিক। আইরিশ রাজি হয়ে গেল এবং ব্রিটিশের কথা অনুযায়ী সে-ই প্রথম লাথি খেতে সম্মত হলো। ব্রিটিশও কষে এক লাথি দিল আইরিশকে। মিনিট দশেক কাঁইকুঁই করার পর সে উঠে দাঁড়ানোর পর যখন উলটো লাথি দেবার প্রস্তুতি নিচ্ছে, তখন ব্রিটিশ তার হাতে ডিমটি তুলে দিয়ে বলল— থাক, ডিমটি বরং তুমিই নাও।