দেশব্যাপী প্রতিষ্ঠা করা হয়েছে প্রায় ১৪০০০ কমিউনিটি ক্লিনিক। আর এসব ক্লিনিক পরিচালনার জন্য আছেন একজন করে সিএইচসিপি। কিন্তু পরিতাপের বিষয়, যে উদ্দেশ্য নিয়ে ক্লিনিকগুলো প্রতিষ্ঠা করা হয়েছে তার সুফল কোথাও কোথাও মানুষ পাচ্ছে না। তেমনি একটি ক্লিনিক হাজড়াকান্দা কমিউনিটি ক্লিনিক। ক্লিনিকটির অবস্থান এমন এক নির্জন জায়গায়, যেখানে মানুষ যেতে অনীহা প্রকাশ করে। এছাড়া বৃষ্টি হলে ক্লিনিকটি পানিতে তলিয়ে যায়। চাকরির প্রয়োজনে কর্মরতরা এলেও কোনো রোগী সেবা নিতে আসেন না। তাই ক্লিনিকটি হাজড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
সুজন কুমার মালো
ভাঙ্গা, ফরিদপুর
