রূপগঞ্জে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৯

রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। শনিবার সকালে উপজেলার তারাবো পৌরসভার রূপসী, কর্নগোপ ও পূর্বাচল উপ-শহরের বাশপাতা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রসুলপুর এলাকার লাক্কু মিয়ার ছেলে জামান মিয়া, মধুখালী পশ্চিমপাড়া এলাকার হাসান আলীর ছেলে শাহজাহান মিয়া ও পটুয়াখালী জেলার সদর থানার সাকারীয়া এলাকার আব্দুল জব্বারের ছেলে কাউসার।

রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, জামানকে ২৫০ গ্রাম গাঁজা, কাউসারকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও শাহজাহানকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগের উঠান বৈঠক

গতকাল দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গোলাকান্দাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইসরাফিল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাত্তার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, হাফিজুর রহমান চৌধুরী, সৌরভ চৌধুরী, ফারুক চৌধুরী, আমির হোসেন, নুরু ফকির, রিনা আক্তার প্রমুখ।