ঢাকাস্থ ঝিনাইদহ অফিসার্স ফোরামের কমিটি গঠন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

সভাপতি আসাদুল, সম্পাদক

পারভেজ সাজ্জাদ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

গত শনিবার ঢাকাস্থ ঝিনাইদহ অফিসার্স ফোরামের কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাকে সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জেড. এম পারভেজ সাজ্জাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সভাপতিত্বে এক সভায় ৩৯ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি কাজী হাসান আহম্মেদ (অতিরিক্ত সচিব), সত্যেন্দ্র কুমার সরকার (অতিরিক্ত সচিব), সবোল বোস মনি (অতিরিক্ত সচিব), শফিকুর রহমান (অবরসপ্রাপ্ত জেলা জজ), অধ্যাপক ডা. কামরুল আলম (ঢাকা মেডিকেল কলেজ), নুর-উর রহমান (অতিরিক্ত সচিব), যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাফিজ রাজু (উপ-সচিব), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুল ইসলাম (এসপি), কামরুল হাসান (উপসচিব), আক্তারুজ্জামান (ডিপিএমজি), সাজ্জাদুর রহমান (ডিসি, ডিএমপি, ঢাকা), সাজ্জাদুর রহমান (যুগ্ম জেলা ও দায়রা জজ), কামরুল হাসান (উপসচিব), কোষাধ্যক্ষ এস এম খালিদ সাইফুল্লাহ (সচিব-সমাজসেবা অফিসার, ঢাকা)।