চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
উপজেলায় পৃথক স্থান থেকে শনিবার রাতে দুটি লাশ উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। এর মধ্যে সদর ইউনিয়নের কামারডাঙ্গী গ্রামে স্বর্না আক্তার (১৪) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ ও গাজিরটেক ইউনিয়নের হাজীগঞ্জ বাজার পদ্মা নদীর উত্তর-পূর্ব ডুবোচর থেকে আনুমানিক ২৪/২৫ বছর বয়সী অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। ঐ চরে অজ্ঞাত লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। রবিবার ঝুলন্ত লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত লাশটির ডিএনএ নমুনা সংগ্রহের জন্য মর্গে পাঠান হয়েছে।
