ঢাকার নবাবগঞ্জে বাহ্রা ইউনিয়নের কান্দামাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদেরকে নিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এনজিও সংস্থা বাস্তব এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে নাচ,গান, একক অভিনয়, কবিতা আবৃত্তি, যেমন খুশী তেমন সাঁজো, খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ৮০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
