বরগুনায় ৩ ছাত্রী ধর্ষণ চেষ্টায় দুই কিশোর কারাগারে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:০১

উপজেলার রামনা শেরে বাংলা মাধ্যমিক  বিদ্যালয়ের তিন ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার দুই কিশোরকে গতকাল রবিবার কারাগারে পাঠানো হয়েছে। এরা হলো—উত্তর রামনা গ্রামের আ. খালেকের পুত্র সুজন ও মো. সুলতানের পুত্র মিলন নামে দুই স্কুলছাত্র। ধর্ষণ চেষ্টার ঘটনায় গত শনিবার গভীর রাতে থানায় মামলা হয়েছে। উপজেলার রামনা লঞ্চঘাট এলাকার সিকদার বাড়ির পরিত্যক্ত একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ঐ স্কুল ছাত্রীরা জানায়, তারা তিনজন মিলে গোপনে একটি মোবাইল ফোন ব্যবহার করত। বিষয়টি দশম শ্রেণির এক শিক্ষার্থী জানতে পারে। গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর ঐ ছাত্রীদের কাছে থাকা মোবাইল ফোনটি সে ছিনিয়ে নেয়। প্রতিশ্রুতি অনুযায়ী ফোনটি ফিরে পেতে তারা এক হাজার টাকা নিয়ে পরিত্যক্ত ওই বাড়িতে যায়। সেখানে ঐ দুই ছাত্র তাদের কাছ থেকে টাকা নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীরা সংখ্যায় তিন জন হওয়ায় তাদের ধর্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়। বিদ্যালয়টির সহকারী শিক্ষক আবুল কালাম জানান, বিষয়টি জেনে জড়িত দুই ছাত্রকে আটকে রেখে থানায় জানাই। বামনা থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।