মিঠাপুকুরে অসুস্থ হয়ে স্কুলেই ছাত্রের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:২০

মিঠাপুকুরে খাদেমুল হাসান দীপু নামে সপ্তম শ্রেণির এক ছাত্র অসুস্থ হয়ে স্কুলেই মারা গেছে। গতকাল রবিবার মিঠাপুকুর উপজেলার রূপসী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দীপু রূপসী নাপিতপাড়ার দেলোয়ার হোসেনের সন্তান।

জানা যায়, স্কুল চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে দীপু হঠাত্ করে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার সহপাঠীরা তার মাথায় পানি ঢালে। একপর্যায়ে স্থানীয় পল্লিচিকিত্সক আব্দুল কাইয়ুমকে ডেকে আনা হয়। তিনি দীপুকে উন্নত চিকিত্সার জন্য রংপুরে পাঠানোর পরামর্শ দেন। এরই মধ্যে দীপু মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রধান শিক্ষক রেজাউল হক বলেন, প্রাথমিকভাবে স্থানীয় এক চিকিত্সককে ডেকে আনা হয় ও অভিভাবককে খবর দেওয়া হয়। এ অবস্থায় সে মারা যায়।