শিবালয়ে নদীভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, গাছপালাসহ ফসলি জমি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫২

 শিবালয় (মানিকগঞ্জ) :যমুনার তীব্র স্রোতে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বন্দরের উত্তরে ঘোষবাড়ী খাল থেকে কান্তাবতী নদী তীরবর্তী রৌহা, দক্ষিণ আড়া, নয়াবাড়ী, মেহেদীপুর, বাশাইল, বাড়াদিয়া পর্যন্ত  প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে নদীর দুই পাড়ের বহু বাড়িঘর ভাঙনের শিকার হয়েছে। অনেক গাছপালাসহ ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। একইভাবে যমুনার শাখা নদী ধলেশ্বরীর পানিতে বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ভাঙনে নারচী, কুস্তা, মাইলাগী,  কুশুণ্ডাসহ বিভিন্ন গ্রামের অনেক ঘরবাড়ি ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে। চর কুশুণ্ডা গ্রামে অব্যাহত ভাঙনে বাড়িঘর গাছপালা বিলীন হওয়ায় লোকজন দিশাহারা হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকজন ও জনপ্রতিনিধিদের অনেকেই মনে করেন, ইছামতি-কান্তাবতী, ধলেশ্বরীসহ বিভিন্ন সরু ও অগভীর খালে প্রতিদিন পণ্যবাহী ইঞ্জিনচালিত বড়ো বড়ো নৌকা চলাচল করায় ঢেউয়ের আঘাতে ভাঙনের তীব্রতা আরো বেড়ে গেছে          - বাবুল আকতার মঞ্জুর