পদত্যাগ করেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান আলম। একই সঙ্গে তিনি গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদ থেকেও পদত্যাগ করেছেন। দলীয় দুটি পদ থেকে পদত্যাগের বিষয়টি তিনি রবিবার দুপুরে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। অতিসম্প্রতি তিনি গাজীপুর জেলা বিএনপির সভাপতি বরাবর এ পদত্যাগপত্র পাঠিয়েছেন। কিন্তু দল থেকে বিষয়টি গোপন রাখা হয়।
