জেন্টল পার্কে তের বছর পূর্তি অফার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৮

এদেশে পুরুষের ফ্যাশন ব্র্যান্ড নিয়ে মাতামাতির শুরু আশির দশকের পর থেকে। দীর্ঘ সময় পরে, ট্রেন্ড ব্রেকার অনেক পোশাক লেবেলের ভিড়ে এদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ২০০৬ সালের ১৯ সেপ্টেম্বর নাম লেখায় জেন্টল পার্ক। বয়সে অন্যদের চেয়ে নবীন হলেও ব্র্যান্ডটির লক্ষ্য ছিল পাশ্চাত্য ঘরনার স্টাইলিশ ট্রেন্ডে সবার মন জয় করার। শুরুটা হয় চট্টগ্রামের আগ্রাবাদে। অল্প সময়েই বন্দর নগরীর তরুণদের মন জয় করতে সক্ষম হয় জেন্টল পার্ক। বর্তমানে ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়াতে এর ৩৫টি শোরুম রয়েছে। দীর্ঘ তের বছরের পথচলায় ব্র্যান্ডটিতে যুক্ত হয়েছে তরুণী ও শিশুদের জন্য পৃথক লেবেল। এর অনলাইনে ফেসবুক পেইজে যুক্ত হয়েছে ১ মিলিয়নের অধিক শুভাকাঙ্ক্ষী। জেন্টল পার্কের উদ্যোক্তা শাহাদত্ চৌধুরী বাবু বলেন, ‘জেন্টল পার্কের তের বছর পূর্তিতে আমরা প্রকৃত রেডি টু ওয়্যার লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে সারা দেশে স্টোর সম্প্রসারণের চিন্তা করছি। ফ্যাশন ব্র্যান্ডিং ও প্রোডাক্ট ফটোশুটেও আমরা আরো যুগোপযোগী ক্রেতাবান্ধব সুবিধা যুক্ত করায় সচেষ্ট রয়েছি। পাশাপাশি বছরজুড়ে ক্রেতাদের জন্যও থাকছে বিভিন্ন ছাড়ের অফার।’ উল্লেখ্য, তের বছর পূর্তি উপলক্ষে জেন্টল পার্ক দিচ্ছে শর্তসাপেক্ষে মূল্যছাড়ে পণ্য ক্রয়ের সুবিধা। চটজলদি তরুণ-তরুণীদের ওয়্যারড্রবের জৌলুস বাড়াতে তাই শার্ট, প্যান্ট, পোলো, কুর্তা, পাঞ্জাবি, কুর্তি, কামিজ, স্কার্ট কেনার সেরা সুযোগ এখনই। ১৩ বছর পূর্তি উপলক্ষে ১৫ সেপ্টেম্বর থেকে থাকছে দুটি পণ্য ক্রয়ে একটি পণ্য বিনামূল্যে পাওয়ার সুযোগও। এই অফারে সর্বোচ্চ ছাড়ে কেনা যাবে প্রয়োজনীয় ফ্যাশন পণ্যটি।