‘চেতনায় আশুরা’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৫

পবিত্র আশুরা উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘চেতনায় আশুরা’। প্রফেসর মোঃ মোখতার আহমাদ-এর উপস্থপনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম. শমশের আলী, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও শিক্ষাবিদ। এবং মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, সিনিয়র ইমাম, বায়তুল মোকার্রম জাতীয় মসজিদ। অনুষ্ঠানে তাঁরা উপস্থাপকের সাথে পবিত্র আশুরার পটভূমি, তাত্পর্য ও শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ বিকেল ৫টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সালাম পাঠান রাসেল।