দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘বকুলপুর’। নাটকটি রচনা করেছেন আহমদে শাহাবুদ্দীন ও পরিচালনা করেছেন কায়সার আহমেদ এবং অভিনয় করেছেন আ খ ম হাসান, তাহমিনা মৌ, শ্যামল মওলা, শবনম ফারিয়া, আনিসুর রহমান মিলন, আরফান আহমেদ, টুটুল চৌধুরী,ফারজানা ছবি, নাদিয়া আহমেদ, শামীমা তুষ্টি, আহসানুল হক মিনু, সঞ্জয় রাজ আরো অনেকে। নাটকের কাহিনি গড়ে উঠেছে বকুলপুর গ্রামের ঘটনা নিয়ে। এই গ্রামে তালুকদার ও ম্লল গোষ্ঠির মধ্যে শীতল যুদ্ধ আছে।
নাটকের গল্প শুরু হয় ম্লল গোষ্টির ছেলে মন্টুর গ্রামে যাত্রা আনা নিয়ে। এতে বাধা দিতে চান ঝরু তালুকদার।
